Explore

Search

August 11, 2026 7:39 am

IAS Coaching

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে বিধায়ক

#ইটাহারঃ ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় বুধবার স্থানীয় ভাগনইল এস এস কে প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী কর্মসূচী ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ অনুষ্ঠিত হল। শিবিরে ভাগনইল এস এস কে-র দুটি বুথ ও ভাগনইল এফ পি এস-এর একটি বুথ মিলে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়।

এছাড়াও এই শিবিরে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের নানা সুবিধা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়া হয়। উপস্থিত গ্রামবাসীরা বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন ও পরিষেবা গ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন, ইটাহার ব্লকের বিডিও দিব্যেন্দু সরকার, দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সরকার, পঞ্চায়েত সদস্য রাধাকান্ত রায়, পঞ্চায়েত সহায়ক তথা কর্মচারী ফেডারেশনের জেলা সহ-সম্পাদক সুব্রত চক্রবর্তী প্রমুখ।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দাবি, এরকম শিবিরের মাধ্যমে গ্রামীণ মানুষেরা সরকারি পরিষেবার সুবিধা সহজে পাচ্ছেন এবং প্রশাসন-জনতার মধ্যে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠছে।

Advertisement
Live Cricket Score
upskillninja