Explore

Search

August 11, 2026 7:35 am

IAS Coaching

রায়গঞ্জ শহরের পুরোনো বাইপাস এখন রাজ্যের পূর্ত দপ্তরের হাতে, বাড়ল আশা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরের বুক চিরে বয়ে যাওয়া পুরোনো ৩৪ নং জাতীয় সড়ক বলে আর কোনো সড়কের অস্তিত্ব রইলো না। এতদিন পর্যন্ত বারোদুয়ারী থেকে রূপাহার পর্যন্ত প্রায় সাড়ে বারো কিলোমিটার রাস্তা জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে থাকলেও সম্প্রতি সেটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো পূর্ত দপ্তরের হাতে।

দীর্ঘদিন ধরে হস্তান্তর প্রক্রিয়া জটিলতায় আটকে থাকায় এই রাস্তায় সংস্কার কার্য প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে কুলিক নদীর উপর ব্রিজটি বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে থাকলেও হস্তান্তর সংক্রান্ত জটিলতার কারণে মেরামতির কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে প্রতিদিনই ভগ্নপ্রায় রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।

অবশেষে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আশার আলো দেখছেন প্রশাসনিক মহল। জেলা পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তী বলেন, “এখন থেকে জাতীয় সড়কের ওই রাস্তা পূর্ত দপ্তরের অধীনে এসেছে। ফলে আর কোনো জটিলতা থাকছে না। কুলিক ফরেস্টের কাছে যে কুলিক ব্রিজ রয়েছে, তা দ্রুত সংস্কার করা হবে।”

প্রশাসনের দাবি, নতুন এই উদ্যোগের ফলে রায়গঞ্জ শহরের যাতায়াত ব্যবস্থা অনেকটাই স্বস্তির মুখ দেখবে। সাধারণ মানুষও আশা করছেন, বহু প্রতীক্ষিত সংস্কার কার্য দ্রুত শুরু হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja