Explore

Search

August 11, 2026 9:52 am

IAS Coaching

শিক্ষকদের দাবি পূরণ, এল ছুটির নির্দেশিকা

#নিউজ ডেস্কঃ অবশেষে জন্মাষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী শনিবার, ১৬ই আগস্ট, জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও আংশিক সরকারি দপ্তর বন্ধ থাকবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে প্রকাশিত রাজ্য সরকারের ছুটির তালিকায় জন্মাষ্টমীর জন্য আলাদা ছুটি নির্ধারিত ছিল না। এতে অসন্তোষ প্রকাশ করে একাধিক শিক্ষক সংগঠন ও বিভিন্ন ধর্মীয় সংগঠন ছুটির দাবিতে মুখ্যমন্ত্রীর দপ্তর এবং শিক্ষাদপ্তরে দাবি জানায়। অবশেষে সেই দাবির প্রেক্ষিতে রাজ্য সরকার ছুটি মঞ্জুর করল।

সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, যেসব দপ্তরে জরুরি পরিষেবা চালু রাখতে হয়, সেগুলিতে প্রয়োজনীয় কর্মী রাখার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে, শিক্ষক সংগঠনগুলি রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানিয়েছে, উৎসবের মরশুমে এই ছুটি শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আনন্দের হবে। রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই জন্মাষ্টমী উপলক্ষে মন্দির ও বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে প্রস্তুতি শুরু হয়েছে। ছুটি ঘোষণার খবরে উৎসবের আনন্দ আরও বেড়ে গেল।

Advertisement
Live Cricket Score
upskillninja