Explore

Search

August 11, 2026 9:50 am

IAS Coaching

লটারিতে টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন চা বাগানের মহিলা শ্রমিক

#মালবাজার: লটারিতে টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন চা বাগানে মহিলা শ্রমিক। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে ওদলবাড়ি চাবাগান। সেই চা বাগানের তারঘেরা শ্রমিক  মহল্লার বাসিন্দা কবিতা ওরাও। গতকাল বিকেলে ওদলাবাড়ি বাজার এলাকার এক টেবিল থেকে কেটেছিলেন লটারি টিকিট। কে জানতো তখন, ওই টিকিটেই ভাগ্য ফিরে যাবে এক চা শ্রমিকের। রাতেই খবর পান তার টিকিটে এক কোটি টাকা উঠেছে।
বৃহস্পতিবার মালবাজারে এসে থানায় নিজের টিকিট দেখিয়ে সরকারিভাবে রেকর্ড করে নেন। এরপরেই তিনি আবেদন করেন তার প্রাপ্য অর্থ যেন তার ব্যাংকের একাউন্টে জমা হয়। এই ঘটনায় লটারি বিক্রেতাদের মধ্যে দারুন উদ্দীপনা সৃষ্টি করে। এর আগেও মালবাজার শহরের একাধিক ব্যক্তি এভাবেই কোটিপতি হয়েছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja