#মালবাজার: মুখ্যমন্ত্রীর এক অভিনব জনকল্যাণমুখী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। ইতিমধ্যেই এই কর্মসূচি রাজ্যজুড়ে দারুন সারা ফেলেছে। প্রতিটি ক্যাম্পেই মানুষ দারুণভাবে উপস্থিত থাকছেন এবং এলাকার সমস্যা তুলে ধরে সমাধান রূপায়ণে কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছেন। এইরকম ভাবেই বৃহস্পতিবার ডুয়ার্সের মাল ব্লকে ডামডিম চা বাগানে “আমাদের পাড়া আমাদের সমাধান ” এবং “দুয়ারে সরকার ” কর্মসূচির ক্যাম্পে দুই মন্ত্রীর উপস্থিতিতে উপচে পড়ল মানুষের ভিড়।

মাল ব্লকের প্রত্যন্ত চা বাগান ডামডিম। এদিন শিবির চলাকালীন উপস্থিত হন মাল বিধানসভার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবাড়াইক এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী জোৎস্না মান্ডি। শিবিরে ছিলেন মাল মহকুমা শাসক শুভম কুন্ডাল, মালের ভিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতব্বর, সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ প্রমূখ।

এদিন দুপুরে দুই মন্ত্রী শিবিরে পৌছালে তাদের আদিবাসী রীতি মেনে ধামসা মাদল বাজিয়ে পুষ্পবৃষ্টি করে বরণ করে নেওয়া হয়। দুই মন্ত্রী শিবিরের সরকারি স্টলগুলো ঘুরে দেখেন এবং অনুষ্ঠানে যোগদান করে । কোন সমস্যা হচ্ছে কি না? সে সে সব বিষয়ে খোঁজ নেন। মন্ত্রী জোৎস্না মান্ডি তার মোবাইলে সব ঘটনা রেকর্ড করে রাখেন।

এরপর মন্ত্রী বুলু চিকবাড়াইক বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার এই দুই কর্মসূচি শিবিরে দারুণভাবে ছাড়া পড়েছে। মানুষ তাদের সমস্যা নিয়ে আসছেন এবং আধিকারিকরা তাৎক্ষণিকভাবে যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করছেন। মানুষ উপকৃত হচ্ছে। শিবিরে দেখা গেল বাচ্চাকে পিঠে নিয়ে সুখমায় ওরাও এসেছেন তার লক্ষীর ভান্ডারের আবেদন নিয়ে। এভাবেই প্রতিটি স্টলে দেখা গেল মানুষের ভিড়। তারই কর্মীরা মানুষের চাহিদা মত সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।








