Explore

Search

August 11, 2026 10:44 am

IAS Coaching

জেলার স্কুলে বাড়তি ছুটি, খুশী শিক্ষক, পড়ুয়ারা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বছরের শুরুতে প্রকাশিত ছুটির তালিকায় জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস একই দিনে পড়ায় গত শুক্রবার ১৫ই আগস্ট স্কুলে ছুটি ছিল। ফলে জন্মাষ্টমীর জন্য আলাদা ছুটি ছিল না। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবির প্রেক্ষিতে শেষমেশ সিদ্ধান্ত বদলাল উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।

এদিন জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি গৌরাঙ্গ চৌহান জানান, আগামী ১৬ই আগস্ট, শনিবার জন্মাষ্টমী উপলক্ষে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ থাকবে বলে আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ছাত্র শিক্ষক সকলেই খুশী হবেন।

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নাজিমুদ্দিন আলি বলেন, “শিক্ষকদের দাবি এবং উৎসবের গুরুত্ব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এদিন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী কেউ উপস্থিত থাকার প্রয়োজন নেই। এই সিদ্ধান্তে খুশি শিক্ষক মহল ও অভিভাবকরা। অনেকের মতে, এতে শিশুদের সঙ্গে পরিবারে ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপনের সুযোগ মিলবে।

Advertisement
Live Cricket Score
upskillninja