Explore

Search

August 11, 2026 10:47 am

IAS Coaching

মালবাজারের এক যুবকের কলকাতায় অস্বাভাবিক মৃত্যু এলাকায় শোকের ছায়া

#মালবাজার: মালবাজার শহরের এক যুবকের কলকাতার এক গেস্ট হাউসে অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের বাতাবরণ দেখা গেল শহরের ১২নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকায়। মৃত যুবকের নাম পবন কুমার দাস (৩৭)। বাড়ি বাজার রোড কালিবাড়ি এলাকায়।
কলকাতা বড়বাজার থানার সূত্রে জানা গেছে,
বুধবার সকাল ৬.৪০ মিনিট নাগাদ ওই থানা এলাকার নিউ গুজরাট গেস্ট হাউসের সহকারী ম্যানেজার তিলক কুমার সাহু তাদের ফোন করে জানান যে ওই গেস্ট হাউজের তিন তলার এক রুমে একজন বোর্ডার তার রুমে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তার নাক মুখ দিয়ে বমি ও রক্ত বেরিয়ে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায় এবং দেহ উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায।
এই খবর মালবাজারে পৌঁছাতেই বাজার রোড এলাকায় শোকের ছায়া নেমে আসে।শোকাচ্ছন্ন
পরিবারের কেউ বলার মত অবস্থায় ছিল না। তবে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুলিন গোলদার বলেন, এটা সত্যিই এক মর্মান্তিক ঘটনা ওদের পরিবারের লোকজন খবর পেয়েই কলকাতা অভিমুখী রওনা হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja