Explore

Search

June 26, 2026 6:58 am

IAS Coaching

র‍্যাগিং বিরোধী দিবসে সচেতনতার প্রচার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ১২ই অগস্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে র‍্যাগিং বিরোধী সচেতনতা কর্মসূচি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশে আগামী ১৮ই অগস্ট পর্যন্ত টানা এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব মন্ডল।

তিনি জানান, র‍্যাগিং রুখতে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে স্লোগান প্রতিযোগিতা ও পোস্টার তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সারা দেশে ১২ই আগস্টকে ‘এন্টি র‍্যাগিং দিবস’ হিসেবে পালন করা হয়, সেই উপলক্ষেই এই কর্মসূচি শুরু হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী হলে আয়োজিত সেমিনারে র‍্যাগিং প্রতিরোধে নেওয়া আইনি পদক্ষেপ ও শাস্তিমূলক ব্যবস্থার বিষয় তুলে ধরা হয়। উপস্থিত ছাত্রছাত্রীদের র‍্যাগিংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তোলা এবং ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। শেষ দিনে পুরস্কার বিতরণও করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড দুর্লভ সরকার বলেন, এখনও নতুন সেশনে ভর্তি না হলেও, আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন স্টুডেন্ট ফ্রেন্ডলি, তা বোঝাতে এদিন পোষ্টারিং সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja