Explore

Search

July 9, 2026 2:19 pm

IAS Coaching

জাতীয় সড়কে বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু বাইক আরোহীর

#মালবাজার: শনিবার দুপুরে বাগড়াকোট এম ই এস এলাকায় জাতীয় সড়কের উপর বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গেল বাইক আরোহী। মৃতের নাম আদিত্য রায়। বাড়ি শিলিগুড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুই বাইক আরোহী  দুটি বাইক নিয়ে শিলিগুড়ি থেকে ভুটান ঘুরতে গিয়েছিলেন। ভুটান সফর শেষে দুই বন্ধু বৃষ্টির মাঝে বাইক চালিয়ে শিলিগুড়ি অভিমুখে ফিরছিলেন।
দুটি বাইক খানিকটা ব্যবধানে ছিল। বাগড়াকোট এম ই এস এলাকায় জাতীয় সড়কের উপর উল্টো দিক থেকে আশা একটি ট্রাকের সঙ্গে সামনের  মোটর  বাইকের মুখামুখি সংঘর্ষ হয়। রাস্তার উপর ছিটকে পড়ে যুবক। বাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন তাদের তাকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। মাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja