Explore

Search

July 9, 2026 2:21 pm

IAS Coaching

বৃষ্টি উপেক্ষা করে ডুয়ার্স জুড়ে রাখি বন্ধন উৎসব পালন

#মালবাজার: শনিবার ছিল রাখি পূর্ণিমা। হিন্দু সনাতনীদের কাছে প্রাচীন এই উৎসব অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই দিনে বোনেরা ভাইদের হাতে রংবেরঙের রাখি বেঁধে এবং মিষ্টিমুখ করিয়ে ভ্রাতৃত্ববোধের চেতনায় আবদ্ধ করে। দেশের অন্যান্য প্রান্তের মতো শনিবার ডুয়ার্সের মালবাজার এলাকায় বৃষ্টি উপেক্ষা করে চলে রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে শুক্রবার বিকেল থেকেই রাখি কেনা শুরু হয় বোনেদের। শনিবার সকালে নিয়ম মেনে পূর্ণিমার পূজা দিয়ে শুরু হয় রাখি বন্ধন।
এদিন মাল থানায় লায়ন্স ক্লাব অফ মাল,লায়ন্স  মাল শুভকামনা, এইচ আর ডি পিস ফাউন্ডেশন সহ কয়েকটি সংগঠন পুলিশ কর্মীদের হাতে রাখি বেঁধে দিয়ে উৎসবের শামিল হন। এইচ আর ডি পিস ফাউন্ডেশন শুধু রাখি বন্ধনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পুলিশ কর্মীসহ বিভিন্ন ১০৭  মানুষের বিনামূল্যে বি এম ডি ( ক্যালসিয়াম)  পরীক্ষা করা হয়।
এদিন সকালে টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাখি বন্ধন উৎসব পালিত হয়। যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে মাল আদর্শ বিদ্যাভবনে উদ্দীপনার মধ্যে দিয়ে রাখী বন্ধন উৎসব পালিত হয়। গুরজংঝোড়া চা বাগানে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়। শুধু মালবাজার শহর নয়, চালসা, ওদলাবাড়ি, নাগরাকাটাতেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাখি বন্ধন উৎসব পালিত হয়। এদিন সকাল থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলছিল। তার মাঝেই চলে রাখি বন্ধন উৎসব।
Advertisement
Live Cricket Score
upskillninja