Explore

Search

July 9, 2026 2:18 pm

IAS Coaching

দুটি হোস্টেল ও বালিকা ফুটবল খেলার উদ্বোধন করলেন মন্ত্রী

#মালবাজার: শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে চালসা ও মেটালিতে আদিবাসী ছেলেমেয়েদের জন্য দুটি হোস্টেল এবং চালসা গয়নার বিদ্যাপীঠে বালিকা ফুটবল খেলার উদ্বোধন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু  চিকবড়াইক। উপস্থিত ছিলেন মাল মহাকুমা শাসক শুভম কুন্ডাল, মেটেলি ভিডিও অভিনন্দন ঘোষ, মেটালী পঞ্চায়েত সমিতির সভাপতি হাবিবুল হাসান, জেলা পরিষদের সদস্যা স্মোমিতা কালান্দি প্রমূখ।
৯ ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষে জেলা জুড়ে চলছে চার দিনব্যাপী নানা অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার সকালে চালসা গয়ানাথ বিদ্যাপিঠ এলাকায় একটি ২০ আসন বিশিষ্ট  আদিবাসী হোস্টেলে উদ্বোধন করেন মন্ত্রী। অনগ্রসর শ্রেণী করলাম দপ্তরের পক্ষ থেকে ৬০ লক্ষ টাকা ব্যায়ে এই হোস্টেল নির্মিত হয়েছে।  এরপরেই ফুলের মাঠে একটি বালিকা ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন।
একই দিনে মেটেলি রাষ্ট্রভাষা হাই স্কুলে আরও একটি হোস্টেলের দ্বার উদঘাটন করেন মন্ত্রী। ২০ জন বালক ও ২০ জন বালিকাদের জন্য আবাসিক এই হোস্টেল অনগ্রসর শ্রেণী কল্যান দপ্তরের পক্ষ থেকে ৯০ লক্ষ টাকা খরচ করে এই হোস্টেল নির্মিত হয় বলে জানা গেছে। এরপরেই মন্ত্রী শ্রী চিকবড়াইক জুরন্তি চাবাগানে যান। সেখানে ” আমার পাড়া আমার সমাধান “
কর্মসূচিতে যোগদান করেন।
Advertisement
Live Cricket Score
upskillninja