Explore

Search

July 9, 2026 2:18 pm

IAS Coaching

কোথাও নৃত্যগীত কোথাও পুস্পার্ঘ দিয়ে প্রয়াণ দিবসে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন

#মালবাজার: শুক্রবার ছিল বিশ্বকবির প্রয়াণ দিবস। বৃষ্টিস্নাত এই দিনে কোথাও নৃত্যগীত আবার কোথাও পুষ্পার্ঘ দিয়ে প্রয়াণ দিবসে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হলো ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। এদিন সকালে আকাশ জুড়ে বৃষ্টি থাকায় ঘরের ভিতরে সংগীতের আবহাওয়ায় সঙ্গীত ও আবৃতির মধ্যে দিয়ে কবির প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয়।
বৃষ্টি  খানিকটা থামতেই মালবাজার বিডিও অফিসের সামনে চলতি বছর স্থাপিত আবক্ষ কবি মূর্তি ও বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্প মালা ও পুষ্পাক্ষ দিয়ে শ্রদ্ধা জানাই ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেসক্লাব। এরপরেই কবির মুর্তিতে পুস্পার্ঘ দিয়ে  শ্রদ্ধা জানান মালের ভিডিও রশ্মি দীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ অন্যান্যরা।
এদিন পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে তথ্য ও সাংস্কৃতির দপ্তরের উদ্যোগে কবির প্রতি নিবেদন করা হয়। সেখানে সঙ্গীত পরিবেশন সহ কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।
মালবাজার শহর ছাড়াও এদিন চালসা, মেটেলি সহ বিভিন্ন এলাকায় শ্রদ্ধার সঙ্গে কবি স্মরণ করা হয়। কোথাও বেজে ওঠে ” যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে ” কোথাও শোনা যায় “আজ আমার প্রনতি গ্রহণ করো পৃথিবী”। এভাবেই গোটা দিন কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja