Explore

Search

July 9, 2026 2:17 pm

IAS Coaching

গাছকে রাখী পড়িয়ে বৃক্ষ রক্ষার বার্তা দিল স্কুল পড়ুয়ারা

#রায়গঞ্জঃ শুক্রবার বিকেলে ইটাহার ব্লকের বানবোল হাই স্কুলের খুদে পড়ুয়ারা রাখী বন্ধন উৎসবকে দিল এক ভিন্ন মাত্রা। ভাই-বোনের বন্ধন তথা সম্প্রীতির বন্ধনের এই দিনটিকে তারা পরিবেশ রক্ষার প্রতীক হিসেবে তুলে ধরল। নিজেদের হাতে বানানো এক বিশালাকার রঙিন রাখী গাছের গায়ে পড়িয়ে তারা নিল বৃক্ষ রক্ষার শপথ। অঙ্গীকার করল, অপরিনত গাছ কাটা দেখলেই বিষয়টি বনদপ্তরের নজরদারিতে আনবে।

স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী জয়শ্রী বর্মন জানায়, “গাছ আমাদের জীবনের সহচর। গাছ না থাকলে আমরা বাঁচব না। তাই আমরা প্রতিজ্ঞা করেছি, এই গাছগুলোকে নিজের ভাইয়ের মতো রক্ষা করব।” সুপ্রিয়া নামে আরেক ছাত্রী বলে, স্যার ম্যামদের সামনে আমরা স্কুলের পড়ুয়াদের বেশিরভাগ এই শপথ রক্ষার অঙ্গীকার করলাম।

স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার বর্মন বলেন, “আজকের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবে। ছোট থেকেই যদি তারা গাছকে আপন করে নিতে শেখে, তাহলে আগামী দিনে সবুজ পৃথিবী গড়ে উঠবে।” এদিন বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা মিলে, চারপাশে ছিল উৎসবের আমেজ, কিন্তু তার মধ্যেই জেগে উঠল প্রকৃতিকে ভালবাসার এক অনন্য বার্তা।

Advertisement
Live Cricket Score
upskillninja