Explore

Search

July 9, 2026 3:04 pm

IAS Coaching

বনের মাঝে মহাকালধামে ডাস্টবিন বসিয়ে পরিবেশ রক্ষায় সমাজকর্মী সৌমেন

#মালবাজার: এখন চলছে শ্রাবণ মাস লোকবিশ্বাস অনুযায়ী দেবাদিদেব মহাদেবের জন্মমাস। সেই কারণে বিভিন্ন শৈব তীর্থে শিবলিঙ্গে জল ঢালা সহ ধর্মীয় আচরণ চলে। দেশের অন্যান্য এলাকার মত ডুয়ার্সের বিভিন্ন শিব মন্দির এবং মহাকাল ধামগুলোতে ধর্মীয় আচরণ এবং শিব লিঙ্গে পুজো দেওয়া ধুমধাম সহকারে পালিত হচ্ছে।
বিশেষ করে সোমবার পুণ্যার্থীদের সমাগম সার্বত্রই বেশি করে দেখা যাচ্ছে। চালসা থেকে ময়নাগুড়িগামী জাতীয় সড়কের পাশে গরুমারা অভয়ারণ্যের মাঝে রয়েছে সাবেক কালের মহাকাল ধাম। এখানকার বৈশিষ্ট্য হলো কোন মন্দির নেই গোটা এলাকাটাই বনের মধ্যে। শ্রাবণ মাসে প্রতি সোমবার এখানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শত শত পুন্যার্থী যেখানে ভিড় করেন সেখানে পুজার পড়ে থাকে জলের বোতল প্লাস্টিকের ক্যারি ব্যাগ, চিপসের প্যাকেট ইত্যাদি।
বনের মাঝে এসব এদিক ওদিক পড়ে থাকলে একদিকে যেমন দুষন ছড়ায় পাশাপাশি বনের জন্তু-জানোয়ারদের বিপদ ডেকে আনে। এই প্রবণতা দূর করতে সোমবার গরুমারা মহাকাল ধামে ডাস্টবিন বসিয়ে পুণ্যার্থীদের ডাস্টবিনে জঞ্জাল ফেলতে অনুরোধ করলেন মালবাজারের সমাজকর্মী সৌমেন চৌধুরী।পাশাপাশি যেসব বনকর্মীরা নিরাপত্তার জন্য ওইখানে কর্তব্যরত থাকেন তাদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন ওই সমাজ কর্মী।
সৌমেন বাবু বলেন, বনের মাঝে এভাবে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা পড়ে থাকলে বনের জন্তু-জানোয়ারদের সমস্যা হবে। কারণ এই এলাকায় মাঝে মধ্যেই হাতি সহ বন্যপ্রাণী দেখা যায়। জন্য পর্যটকরা ভির করেন। সবাই যাতে ডাস্টবিনে বহ্য ফেলে তার জন্য অনুরোধ করেছি।
Advertisement
Live Cricket Score
upskillninja