Explore

Search

July 9, 2026 3:04 pm

IAS Coaching

নয়াদিল্লিতে লোকসভার অধ্যক্ষের মুখোমুখি হলেন রায়গঞ্জের অভিজিৎ বোস, কী বললেন ওম বিড়লা?

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সংসদ ভবনে এক বিশেষ বৈঠকে মুখোমুখি হলেন রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক অভিজিৎ বোস। ২ দিনের এই সফরে তিনি জেলার বাণিজ্যের জন্য তুলে আনলেন নানা ধরনের পথ।

অভিজিৎ বাবু বলেন, অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন (CAIT)-এর সাধারণ সম্পাদক ও সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালের নেতৃত্বে আয়োজিত এই ঐতিহাসিক সংসদ সফরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৫০ জন বাণিজ্য নেতারা অংশ নেন। এই সফরের অন্যতম আকর্ষণ ছিল নতুন ও পুরনো সংসদ ভবনের পরিদর্শন এবং সরাসরি সংসদের অধিবেশন দেখা। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে ব্যবসায়ীদের সরাসরি সাক্ষাৎ ও আলোচনার মুহূর্ত।

তাঁর কথায়, ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বলেন, “CAIT দেশের অন্যতম শক্তিশালী ব্যবসায়ী সংগঠন, যারা দিনরাত দেশের ব্যবসায়ী সমাজের স্বার্থে কাজ করছে। ব্যবসা ও বণিক সমাজ দেশের অর্থনীতির মেরুদণ্ড। একজন ব্যবসায়ী শুধুমাত্র কর্মসংস্থানই তৈরি করেন না, বরং দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিবর্তনশীল অর্থনৈতিক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসায়ীদের নিজেদের মান উন্নয়ন করতে হবে ও স্বনির্ভরতার পথে এগোতে হবে।’ দেশের প্রধানমন্ত্রীর বার্তা পুনরুচ্চারণ করে ওম বিড়লা বলেন, “দেশের স্বার্থে ও নিজেদের স্বার্থে ব্যবসায়ীদের এখন দেশীয় পণ্য কেনা-বেচা করা উচিত।”

লোকসভার অধ্যক্ষ আশ্বাস দেন, ব্যবসা সংক্রান্ত যেকোনো সমস্যা তাঁকে জানানো হলে, তিনি তা সংসদে আলোচনার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। এই ঐতিহাসিক মুহূর্তে, প্রবীণ খান্ডেলওয়াল বলেন, “আমরা প্রধানমন্ত্রীর ‘ভারতীয় পণ্য কিনুন ও বিক্রি করুন’ আহ্বানকে সম্পূর্ণ সমর্থন করি। ১০ আগস্ট থেকে দেশজুড়ে দেশীয় পণ্যের প্রচারে একটি জাতীয় অভিযান শুরু হবে, যা আত্মনির্ভর ভারতের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”

CAIT-এর পক্ষ থেকে এই প্রথমবার এত বড় সংখ্যক ব্যবসায়ীকে সংসদে প্রবেশ ও লোকসভার অধ্যক্ষের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ দেওয়া হল। উপস্থিত অভিজিৎ বোস এই অভিজ্ঞতাকে “অভূতপূর্ব ও অনুপ্রেরণাদায়ক” বলে বর্ণনা করেছেন এবং জানান, উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ীদের স্বার্থে তিনি এই অভিজ্ঞতা কাজে লাগাবেন। এই অনুষ্ঠান নিঃসন্দেহে জেলার ব্যবসায়ী সমাজের জন্য এক নতুন দিশা দেখাল।

Advertisement
Live Cricket Score
upskillninja