Explore

Search

July 9, 2026 3:53 pm

IAS Coaching

গোর্খা কালচারাল ডেভলপমেন্ট বোর্ড পুনর্গঠনের দাবিতে ওদলাবাড়িতে সভা

#মালবাজার: গোর্খা কালচারাল ডেভলপমেন্ট বোর্ড পুনর্গঠন এবং সামাজিক কর্মতৎপর মানুষদের বোর্ডের মধ্যে অন্তর্ভুক্তি করণের দাবিতে শনিবার ওদলাবাড়ি ডিপোপাড়া এলাকায় মানাবাড়ি গোর্খা ভবনে সভা করল আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতি (আগোসস)। এদিনের সভায় সংগঠনের ওদলাবাড়ি, বাগড়াকোট সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বক্তারা গোর্খা জনজাতি উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন প্রস্তাব ও দাবি উত্থাপন করেন।
আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির সভাপতি সাঘন মোক্তান বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিভিন্ন জনজাতির আত্ম বিকাশের জন্য উন্নয়ন বোর্ড গঠন করেন। আদিবাসী কালচারাল ডেভলপমেন্ট বোর্ড, গোর্খা কালচারাল ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছিল। আদিবাসী কালচারাল ডেভলপমেন্ট বোর্ড সক্রিয় থাকলেও গোর্খা কালচারাল  ডেভলপমেন্ট বোর্ডের বর্তমানে কোন সক্রিয়তা নেই।
২০২২ সালে তৎকালীন সভাপতি পদত্যাগের পর কোন সক্রিয়তা নেই। আমরা চাই গোর্খা কালচারাল ডেভেলপমেন্ট বোর্ড নতুন করে গঠন করা হোক। শুধু দলের নেতা  কর্মীদের নিয়েই বোর্ড গঠন করলে হবে না। কারন আগে দলের নেতা কর্মীদের নিয়ে বোর্ড গঠন করা হয়েছিল কিন্তু কোন কাজ হয়নি।  যে সমস্ত মানুষদের সামাজিকভাবে কর্মতৎপরতা রয়েছে এবং পরিচিতি রয়েছে তাদের নিয়ে ভোট গঠন করতে হবে। এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব। আমাদের দাবি মান্যতা না পেলে আমরা সমগ্র ডুয়ার্স জুড়ে রাস্তায় নেমে আন্দোলন করবো।
Advertisement
Live Cricket Score
upskillninja