Explore

Search

July 9, 2026 3:52 pm

IAS Coaching

মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল মধ্য শিক্ষা পর্ষদ

#কলকাতাঃ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা ঘিরে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। এক বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে জেলার কনভেনর ও জয়েন্ট কনভেনরদের নাম প্রকাশ করল পর্ষদ। পর্ষদ সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, আসন্ন মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করাই তাঁদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই প্রতিটি জেলায় দায়িত্বপ্রাপ্ত কনভেনর ও জয়েন্ট কনভেনরদের নিযুক্ত করা হয়েছে, যাঁরা স্থানীয়ভাবে পরীক্ষা পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করবেন।

বিভিন্ন জেলার কনভেনররা হলেন—
১। আলিপুরদুয়ার: শর্মিষ্ঠা চক্রবর্তী
২। কোচবিহার: সঞ্জয় কুমার সরকার
৩। দার্জিলিং: বিবেক নেওয়ার
৪। দক্ষিণ দিনাজপুর: উত্তম মার্ডি
৫। জলপাইগুড়ি: অঞ্জন দাস
৬। মালদা: বিপ্লব গুপ্ত
৭। শিলিগুড়ি: সুপ্রকাশ রায়
৮। কালিম্পং: দীনেশ শর্মা
৯। উত্তর দিনাজপুর: বিকাশ চন্দ্র দাস
১০। বাঁকুড়া: গৌতম দাস
১১। বীরভূম: শিবরাম দাস
১২। পশ্চিম বর্ধমান: রাজীব মুখার্জি
১৩। পূর্ব বর্ধমান: অমিত কুমার ঘোষ
১৪। হুগলি: দেবাশীষ বসু
১৫। ঝাড়গ্রাম: জয়দীপ হোতা
১৬। পশ্চিম মেদিনীপুর: সুভাষ চন্দ্র হাজরা
১৭। পূর্ব মেদিনীপুর: সত্যজিৎ কর
১৮। পুরুলিয়া: ড. সোমনাথ কুয়ারি
১৯। হাওড়া: বনশ্রী তলাপাত্র
২০। কলকাতা: সঞ্চিতা বর্মন মুখার্জি ও পিংকি দাস
২১। মুর্শিদাবাদ: প্রলয় কুমার মন্ডল
২২। নদীয়া: রাজেন্দ্র প্রসাদ বিশ্বাস
২৩। উত্তর ২৪ পরগনা: মৃণাল কান্তি মিশ্র ও সুব্রত গুহ
২৪। দক্ষিণ ২৪ পরগনা: উত্তম কুমার নাগ ও শেখ ফারুখ

পর্ষদ সূত্রে খবর, খুব শীঘ্রই প্রতিটি জেলার জন্য পরীক্ষাকেন্দ্রের তালিকা, পরীক্ষকের নাম এবং অন্যান্য প্রশাসনিক নির্দেশিকাও জানানো হবে। সব মিলিয়ে, মাধ্যমিক ২০২৬-কে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিল পর্ষদ।

Advertisement
Live Cricket Score
upskillninja