Explore

Search

July 6, 2026 8:25 am

IAS Coaching

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অভিনব ‘খুশীর শিবির’ রায়গঞ্জে

চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উড়ান নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার দুপুরে রায়গঞ্জের ভাতঘড়া অঞ্চলে অনুষ্ঠিত হল এক অভিনব ‘খুশীর শিবির’। শিবিরটি ছিল একযোগে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে একটি নতুন প্রয়াস।

 

এই শিবিরে একদিকে যেমন স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তেমনি তাঁদের মানসিক দৃঢ়তা বাড়াতে নানা ধরনের গঠনমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক শুভঙ্কর ঘোষ ও সদস্য কালিদাস বর্মন সহ অনেক সদস্য। তাঁরা বলেন, “স্বাস্থ্যই হল সম্পদ। তাই গ্রামবাসীদের শারীরিক সুস্থতার পাশাপাশি তাঁদের মানসিক সুস্থতার দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।”

এদিনের শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি হাস্যযোগ, খেলাধুলার মাধ্যমে শিশুদের মনে আনন্দ জাগিয়ে তোলার প্রচেষ্টা করা হয়। দিনভর চলে খুশি ছড়ানোর এক ব্যতিক্রমী প্রয়াস।

স্থানীয় পঞ্চায়েত সদস্যরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “উড়ান সংস্থার এমন উদ্যোগ সমাজের প্রত্যন্ত এলাকায় সচেতনতা ও ইতিবাচকতার বাতাবরণ তৈরি করছে।”

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার তরফে আয়োজিত শিবিরে
উপস্থিত ছিলেন ডাঃ পিঙ্কি বারুই এবং ডাঃ ঋতুপর্ণা সিনহা ।

 

আগামী দিনে জেলার অন্যান্য অঞ্চলেও এরকম আরও শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের মতে, এই ধরনের শিবির তাঁদের জীবনে এক নতুন প্রেরণা এনে দিল।

Advertisement
Live Cricket Score
upskillninja