Explore

Search

July 6, 2026 10:55 am

IAS Coaching

জলস্তর বাড়ছে জেলার বিভিন্ন নদীতে, সজাগ দৃষ্টি পঞ্চায়েতগুলোর

চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ মহকুমার কুলিক, নাগর, শ্রীমতী, মহানন্দা, কাঞ্চন, গামারী, সুই সহ একাধিক নদীতে জলস্তর দ্রুত বাড়ছে। টানা বর্ষণের কারণে নদীগুলির এই জলস্ফীতি আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বেশ কিছু নিম্নাঞ্চলে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে বলে খবর। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা।

 

বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুল আলী বলেন, “আমাদের এলাকায় কুলিক নদীর জলস্তর বেড়েছে। একাধিক নিচু গ্রামে জল ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। নৌকা, ট্রাক্টর প্রস্তুত রাখা হয়েছে।”

মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায় জানান, “কুলিক নদীর জল গত ২৪ ঘণ্টায় অনেকটাই বেড়েছে। আমরা প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রাখছি। পঞ্চায়েত প্রতিনিধিরা সতর্ক রয়েছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে।”

গৌরি গ্রাম পঞ্চায়েতের সদস্য রেজাউল ইসলাম বলেন, নদী লাগোয়া গ্রামগুলিতে ইতিমধ্যেই সচেতন করা হচ্ছে। কোথাও কোথাও অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলার প্রস্তুতিও নেওয়া হয়েছে। মহকুমা শাসক জানান, বিপর্যয় মোকাবিলা দপ্তর ও ব্লক প্রশাসনকে সর্বদা তৎপর থাকতে বলা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বৃষ্টিপাত এভাবে চললে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Advertisement
Live Cricket Score
upskillninja