Explore

Search

July 10, 2026 4:21 am

IAS Coaching

ভারী বৃষ্টির পূর্বাভাস কি দিল আবহাওয়া অফিস, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

#নিউজ বৃত্তান্তঃ তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। পুড়ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গের প্রায় সবকটি জেলা। এরকম পরিস্থিতিতে কি বলছে আবহাওয়া অফিস, জেনে নিন একনজরে। ভারত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ থেকে ১৫ই জুন সমগ্র উত্তরবঙ্গে আংশিক পরিস্কার থেকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে।

এই সময়ে কোচবিহারে আগামী ১১,১৩,১৪ ও ১৫ই জুন মাঝারি বৃষ্টি, এবং ১২ই জুন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ারে আগামী ১১ই জুন হালকা বৃষ্টি, ১২ ও ১৩ই জুন মাঝারি বৃষ্টি, ১৪ ও ১৫ই জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে আগামী ১১ থেকে ১৫ই জুন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়িতে আগামী ১১ থেকে ১৫ই জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

পাশাপাশি, উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌসম সেবা কেন্দ্রের দেওয়া বার্তায় বলা হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় ১১ থেকে ১৫ই জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস হিসেবে বলা হয়েছে, ১১ থেকে ১৫ই জুন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ১১ থেকে ১৫ই জুন একটি দুটি জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.০-৩৭.০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

চাষীভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ হিসেবে বলা হয়েছে, এই সময়ের জন্য জমির জল নিকাশি বন্দোবস্ত ভালো করতে হবে, সবজি গাছে কাঠি বা ডাণ্ডা দিয়ে ঠেকনা দেওয়া এবং বৃষ্টির সময়ে কীটনাশক এবং সার না প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja