Explore

Search

July 10, 2026 4:26 am

IAS Coaching

শাশুড়ির শ্রাদ্ধবাসরেই মৃত্যু পরবর্তী দেহ ও অঙ্গদানের অঙ্গীকারবদ্ধ পুত্রবধূ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সদ্য প্রয়াত হয়েছেন শাশুড়ী কৃষ্ণা বসাক। তাঁর পারলৌকিক কাজকর্ম শেষে সোমবার রাতে নিজের মৃত্যু পরবর্তী দেহ ও অঙ্গদানের অঙ্গীকারবদ্ধ হলেন পুত্রবধূ সোমা সাহা। এদিন স্থানীয় ন্যায়না রানী ভবনে এই অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন তিনি। পাশে ছিলেন তাঁর স্বামী গৌতম বসাক ও পুত্র অগ্নীদীপ্ত বসাক।

সোমা দেবী বলেন, মৃত্যুর পরে জীবনের আনন্দ নিতে চাই এই দানের মাধ্যমে। আমার নিথর দেহ যদি চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগে তাহলে আমার ইচ্ছে পূরণ হবে। এদিন সোমা দেবীর পাশে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা।

Advertisement
Live Cricket Score
upskillninja