Explore

Search

July 10, 2026 4:22 am

IAS Coaching

ভবঘুরে এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

#মালবাজার: মধ্যবয়স্কা ভবঘুরে এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহর মালবাজারে।রবিবার সকালে মাল শহরের তিন নম্বর ওয়ার্ডে,জাতীয় সড়কের ধারে একটি দোকানের সামনে এক ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার করে মাল থানার পুলিশ।পুলিশ সূত্রে জানাগেছে,  ওই মৃত মহিলা সারাদিন শহরে ঘুরে বেড়াতেন,আর রাত্রি হলেই কোন না কোন দোকানের সামনে গিয়ে রাত্রি যাপন করতেন।
তেমনি শনিবার রাতে জাতীয় সড়কের ধারে তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি দোকানের সামনে প্রতিদিনকার মতো শুয়েছিলেন। ভোর হতেই মহিলার ঘুম না ভাঙলে, স্থানীয়দের সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে তারা পুলিশের সহায়তা জন্য পুলিশকে ফোন করেন।
পরবর্তীতে পুলিশ মহিলা কে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মহিলাকে মৃত বলে ঘোষণা করে। রবিবার মৃতদেহ মাল সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে রাখা হয়। সোমবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্যতার সৃষ্টি হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja