#মালবাজার: মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডে রয়েছে পঞ্চায়েত সমিতি কার্যালয়। গোটা ব্লকের প্রশাসনিক কাজের হেড কোয়ার্টার। পাশের রয়েছে ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরের কার্যালয়, স্কুল পরিদর্শকের দপ্তর সহ অন্যান্য কয়েকটি সরকারি অফিস। প্রতিদিন বহু মানুষ তাদের কাজে এখানে আসেন। সরকারি কর্মীরা তাদের কর্ম ব্যাস্ততার মধ্যে দিয়ে মানুষের জন্য কাজ করেন।

সরকারি কর্মী কিম্বা পঞ্চায়েত সমিতির সদস্য কিম্বা সাধারণ মানুষ হোক সবার কিন্তু কাজের ব্যস্ততার মাঝে নিজের শরীরের প্রয়োজনে পেটের খিদে মেটাতে হয়। দূর দুরান্ত থেকে আসা মানুষ কিম্বা সরকার কর্মী সবাইকে দুফুরের আহার করতে হয়। এজন্য দরকার ক্যান্টিন কিম্বা হোটেল। এই চাহিদা মেটাতে সোমবার মাল বিডিও অফিস চত্বরে খোলা হলো এক সুলভ ক্যান্টিন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতব্বর, সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ প্রমুখ। সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, এই অফিসে বহু কর্মী কাজ করেন। কাজ করতে রাত পর্যন্ত হয়ে যায়। পাশাপাশি বহু মানুষ তাদের কাজ নিয়ে আসেন।

তাদের আহারের সেরকম ব্যবস্থা ছিল না। একটা ক্যান্টিন ছিল সেটা বিকাল ৫টায় বন্ধ হয়ে যেত। এতে অনেকে অসুবিধায় পড়তো। সেজন্য ২০ লক্ষ টাকা ব্যায়ে এই ক্যান্টিন তৈরি করা হয়েছে। এখানে সুলভে ভালো খাওয়ার পাওয়া যাবে। এখানে শৌচাগারের ব্যবস্থাও থাকবে।







