Explore

Search

July 6, 2026 8:30 am

IAS Coaching

পাচারের সময় ২৪টি গরু সহ ৩ জনকে গ্রেপ্তার করলো পুলিশ

#মালবাজার: গাড়িতে চাপিয়ে চলছিল গরু  পাচারের চেষ্টা। পাচারের পথে জাতীয় সড়ক থেকে উদ্ধার হয়েছে ২৪টি গোরু। ইতিমধ্যেই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেটেলি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, শিলিগুড়ি থেকে জাতীয় সড়ক ধরে আলিপুরদুয়ারের উদ্দেশে গাড়িতে করে ওই গোরুগুলিকে পাচার করা হচ্ছিল। বুধবার রাত প্রায় ৩টা নাগাদ চালসা গোলাই এলাকায়  গাড়িগুলিকে দেখে সন্দেহ হয় মেটেলি থানার পুলিশের।
এরপরই গাড়িগুলিকে আটক করে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। কিন্তু গাড়িতে থাকা ব্যক্তিরা গোরুগুলি নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। এরপর রাতেই ওই ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সুত্রে জানাগেছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গরুগুলো পুলিশের হেফাজতে রয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja