Explore

Search

September 12, 2026 6:51 pm

IAS Coaching

হাইড্রেনে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির

#মালবাজার: চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালের সামনে হাই ড্রেনে পড়ে  মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বুধারু রায়,বয়স ৫৩ বৎসর বলে জানা গেছে। বাড়ি মঙ্গলবাড়ী বাজার এলাকায়। জানাগেছে, বুধবার দুপুরে কোনভাবে ওই ব্যক্তি ড্রেনের মধ্যে পরে যায় ওই ব্যক্তি। বেশ কিছুক্ষণ ড্রেনের মানুষের নজর এড়িয়ে জলে পড়ে থাকে ব্যক্তিটি।
পরে পথ চলতি মানুষের নজরে আসে। এদিন ঘটনার খবর পেয়ে এলাকায় বহু মানুষের ভিড় হয়। আসে মেটেলি থানার পুলিশ। পুলিশ এসে ড্রেন থেকে দেহ উদ্ধার করে পাশে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।কিভাবে  ওই ব্যক্তি ড্রেনে পড়লো তার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ির সদর হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
Advertisement
Live Cricket Score
upskillninja