Explore

Search

July 6, 2026 9:51 am

IAS Coaching

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে পেভার ব্লকের রাস্তার কাজের শিলান্যাস

#মালবাজার: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সোমবার ডামডিম চাবাগানের নর্থগ্রান্ট ডিভিশন থেকে চাবাগানের কারখানা পর্যন্ত প্রায় তিন কিমি পেভার ব্লকের রাস্তার কাজের শিলান্যাস হয়। ২.৮০ কোটি টাকা ব্যায়ে নির্মাণ হতে যাওয়া এই রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ, জেলা পরিষদের সদস্যা পুর্নিমা মাহালি টার্কি, ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজিতা টেটে, চাবাগানের ডেপুটি ম্যানেজার অরবিন্দ রায় সহ অন্যান্যরা। এদিন রীতিমতো পুজা দিয়ে নারকেল ফাটিয়ে এই শিলান্যাস হয়।
সুশীলবাবু জানান, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই রাস্তার। অবশেষে সেই আশা পূরণ হচ্ছে। ঝা চকচকে এই রাস্তার তিন মিটার প্রস্থ থাকবে। আগামী ছয় মাসের মধ্যেই কাজ শেষ হবে। এই রাস্তা সম্পূর্ণ হলে শ্রমিকদের যাতায়াতের পক্ষে সুবিধাজনক হবে। এদিন শিলান্যাস অনুষ্ঠানে চাবাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন। তাদের মুখে খুশির আভাস দেখতে পাওয়া যায়।
Advertisement
Live Cricket Score
upskillninja