Explore

Search

July 6, 2026 9:49 am

IAS Coaching

লেপের তুলা ধুনাইয়ের মেসিনে মাথা ঢুকে মৃত্যু ঘটলো এক যুবক ধুনরির

#মালবাজার: এক মর্মান্তিক দুর্ঘটনায় তুলা ধুনাই মেশিনে মাথা ঢূকে মৃত্যু হল ধুনাইকারী যুবক আজাদ আলীর(২৫)। সোমবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা হয় ক্রান্তি ব্লকের কাঠালগুড়ী মহূয়া তোলা সংলগ্ন এলাকায়। দীর্ঘদিন ধরে বিহার থেকে এসে এই সব  এলাকায় তুলো ধুনাই এর কাজ করেন বাবা ও ছেলে। লেপ তোষক তৈরীকরে বাড়ী বাড়ী বিক্রি করতেন।ওদলাবাড়ীতে ঘর ভাড়া করে এদিক ওদিক ঘুরে কাজ করতেন তারা।
পয়সা জমিয়ে রবিবার একটি তুলা ধুনাই এর মেশিন কেনেন। যে মেসিন দিয়ে পুরানো তুলা সুতির শাড়ি ধুনিয়ে তুলা মতো হয়।সেই মেশিন নিয়ে সোমবার  সকালে যান রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের মহুয়া তোলা এলাকায়। সেই জায়গায় মো:বাবুর বাড়ীতে যান। বাবা ও ছেলে ছাড়া আরো চারজন আসে কাজ করতে।কাজ শুরু করার কিছুক্ষন পরে আচমকা অসতর্কতায় মেশিনে ছেলে  আজাদ আলীর মাথা মেশিনে ঢূকে যায়।
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাথার ঘিলু এদিক ওদিক ছিটকে পড়ে। এই মর্মান্থিক ঘটনায়  হতভম্ব হয়ে যায় আশেপাশের  সবাই।খবর দেওয়া হয় ক্রান্তি পুলিশ আউটপোষ্টে।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ী সদর হাস্পাতালে পাঠায়।মেশিন   কেনা যে কাল হবে তা ভাবতে পারেন নি ধুনাইকারী বাবা। স্থানীয় বাসিন্দা তবিবর জানান এই ঘটনায় গ্রামের সবাই শোকাহত।পুরানো লোক ছিলেন এরা।দীর্ঘদিন ধরে তুলো ধুনাই করে লেপ তোষক তৈরী করে বিভিন্ন জায়গায়।
Advertisement
Live Cricket Score
upskillninja