Explore

Search

May 12, 2026 4:32 am

IAS Coaching

জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত ১, আহত ১

#মালবাজার: জ্বলন্ত অবস্থায় জাতীয় সড়ক থেকে বাইক সহ দুই- আরোহী ছিপকে পড়ল ঝোড়ার জলে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের জখম অন্যজন। ঘটনাটি ঘটেছে ডামডিম এবং ওদলাবাড়ির মাঝে রানীচেরা গেটের কাছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকাল তিনটা নাগাদ গজলডোবার দিক থেকে মালবাজার অভিমুখে আসছিল চিরঞ্জিত ওরাও (২৬) ও অনুপমা ওরাও (১৭)। উভয়ই একটি বাইকে চেপে আসছিলেন।
রানীচেরা গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ দুইজন আছড়ে পড়ে ঝোড়ার  জলে। পথে যাতায়াতকারী মানুষের নজরে আসতেই তারা উদ্ধারে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাল থানার পুলিশ। দুইজনকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার চিরঞ্জিত ওরাওকে মৃত বলে ঘোষণা করে। অনুপমা ওরাওয়ের আঘাত গুরুতর থাকায় তাকে প্রাথমিক চিকিৎসার পর উত্তর বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানাগেছে, মৃত চিরঞ্জিত ওরাওয়ের বাড়ি গজালডোবা এলাকায়। অনুপমা ওরাওয়ের বাড়ি মালবাজার শহর সংলগ্ন টুনবাড়ি চা বাগানে। উভয়ে সম্পর্কে শালি ও জামাইবাবু। অনুপমাকে বাড়ি পৌঁছে দিতেই চিরঞ্জিত বাইকে মালবাজার অভিমুখে আসছিল। পুলিশ বাইকটি উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja