Explore

Search

September 12, 2026 6:49 pm

IAS Coaching

স্কুলে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে পড়ুয়াদের সচেতনতা শিবির

#মালবাজার: সম্প্রতি ডুয়ার্সের বিভিন্ন এলাকায় সামাজিক অপরাধ, সাইবার অপরাধ বাড়ছে। বিভিন্ন সামাজিক বিষয়ে স্কুল পড়ুয়াদের সচেতন করতে উদ্যোগী হলো পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশন। বুধবার মালবাজার শহরের বিএল হিন্দি উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের শিশু সুরক্ষা, বাল্যবিবাহ, সাইবার সুরক্ষা, অপরাধ মনস্তত্ত্ব বিষয়ে পাঠ দেওয়া হয় শিবিরে।
এদিনের সচেতনতা শিবিরে সংগঠনের কর্ণধার অভিষেক ঘোষ, মাল মহকুমার পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ পড়ুয়াদের পকসো আইনের বিষয়ে এবং সাইবার  অপরাধ থেকে বাঁচাতে বিভিন্ন উপায় বলে দেন ছাত্রদের। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কৃতি কিন্ডো, সংগঠনের সভাপতি শুভম সাহা উপস্থিত ছিলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja