Explore

Search

July 6, 2026 9:50 am

IAS Coaching

তিস্তা ব্যারেজ সেতুর উপর দিয়ে বড় গাড়ি চলাচলের দাবিতে বিক্ষোভ

#মালবাজার: গজলডোবার তিস্তা ব্যারেজ  সেতুর সামনে লোহার হাইট বেরিয়ার লাগিয়ে দিয়েছে পুর্ত দপ্তর। যারফলে দুর্গা পুজোর সময় থেকে বন্ধ বড় গাড়ি চলাচল এই সেতু দিয়ে। আর এতেই সমস্যায় পড়েছে বড় গাড়ির মালিক, চালক এবং এর সাথে যুক্ত শ্রমিকেরা। এই সেতুর ওপর দিয়ে বড় গাড়ি চলাচলের দাবিতে বুধবার গজলডোবায় বিক্ষোভ এ সামিল হল গাড়ির মালিকসহ এর সাথে যুক্ত মানুষেরা।
এদিন গজোলডোবা সেতুর কাছে তৃণমূল এর ঝান্ডা এবং প্ল্যাকার্ড নিয়ে গাড়ির মালিকেরা বিক্ষোভ দেখান। কিছু সময়ের জন্য রাস্তাও অবরোধ হয়। গাড়ির মালিকদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, এলাকার মানুষের রুজিরোজগারের সার্থে এই হাইট বেরিয়ার তুলে দেওয়া হোক। ইতি মধ্যে  বহু ডাম্পারের চালক এবং নদীর লেবাররা কাজ হারিয়ে অন্যত্র চলে গেছে বলে দাবি গাড়ির মালিকদের।
বিক্ষোভকারীদের পক্ষে তৃণমূল কংগ্রেস নেতা তথা বিশিষ্ট সমাজসেবী তমাল ঘোষ বলেন, এই এলাকায় বড় গাড়ি ও যানবাহনের সঙ্গে প্রায় দশ হাজার মানুষের রুটি রুজি জরিত। এজন্য জননেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি।তিনি যেন বিষয়টি দেখেন। ব্যারিয়ার যেন তুলে দেওয়া হয়।
এনিয়ে পূর্ত দপ্তর সুত্রে জানাগেছে, ব্যারেজ সেতুর উপর দিয়ে ভারী পন্যবাহী যান চলাচল আগে থেকেই নিষিদ্ধ ছিল। কিন্তু, সম্প্রতি বেশ কিছু ভারী পণ্যবাহী ডাম্পার ও গাড়ি নিয়মিত চলাচল করছিল। এনিয়ে নানা মহলে অভিযোগ ওঠে। তাই ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ আনতে ব্যারিয়ার দেওয়া হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja