Explore

Search

July 11, 2026 5:34 pm

IAS Coaching

আরজিকর কাণ্ডের দ্রুত বিচার চেয়ে সভা করলো ডাক্তার সহ অন্যান্যরা

#মালবাজার: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর  গতকাল থেকেই জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য পরিসেবা আগের পরিবেশে ফিরতে শুরু করছে সেই রকম সময়ে বুধবার বিকাল ৪টা নাগাদ মাল বাজার শহরের ঘড়ি মোরে আরজিকর কান্ডের দ্রুত বিচার চেয়ে সভা করলো “ওই ওয়ান্ট জাস্টিস” নামের এক সংস্থা। এদিনের সভায় উপস্থিত ছিলেন ডা:উৎপল ব্যানার্জি, ডা: কাজল ভৌমিক, ডা: অর্পিতা রায় চৌধুরী, ডা: সুব্রত চন্দ, ডা: পবিত্র গোস্বামী  সহ অন্যান্যরা।

ডা:ব্যানার্জি রাজ্যের  বিভাগের বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের কাহিনি তুলে ধরে বলেন, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার উপর যে ঘটনা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না হয়। সেই পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে প্রতিবাদ করতে হবে।
ডা: পবিত্র গোস্বামী বলেন, আমি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র ছিলাম। সেখানে ১২ বছর অধ্যাপক হিসাবে কাজ করেছি। সেখানের ঘটনা ভালো ভাবে জানি। এই দেশে প্রাচীন কাল থেকে দেবী পুজা হয়ে আসছে। কিন্তু, আজ আমাদের দেশে মেয়েদের উপর ধর্ষণ হয়, অত্যাচারিত হয়। আমরা এর প্রতিবাদ জানাব। যে আরজিকর একদা সুনামের গোটা দেশে পরিচিত ছিল সেই হাসপাতালে এরকম ঘটনা মেনে নেওয়া যায়না।
তিনি আরও বলেন, সন্দীপ ঘোষের কাছে মাথা বিক্রি করতে পারিনি বলেই আমাকে বদলি করে দেওয়া হয়। এর আগে তিনবার সন্দীপ ঘোষ বদলি হয়েও ফিরে আসেন। এভাবেই ঘটনা ঘটেছে। এভাবেই ডাক্তাররা এক এক করে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন
,
Advertisement
Live Cricket Score
upskillninja