Explore

Search

July 11, 2026 5:34 pm

IAS Coaching

টিলাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত এক, জখম ৪

#মালবাজার: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত  চার। আহতদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ। মৃত ব্যক্তির নাম দিব্যেন্দু সরকার। বাড়ি জলপাইগুড়ি শহরে। শনিবার রাত্রে ঘটনাটি ঘটে বাতাবারি – লাটাগুরি মুখী জাতীয় সড়কের টিলাবাড়ি চা দোকান সংলগ্ন এলাকায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে স্থানীয় জনগণের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে চারজনকেই রেফার করা হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে এদিন দুর্ঘটনা গ্রস্ত এলাকায় পরিদর্শনে আছেন মাল এস ডি পি ও দেশমুখ রোশন প্রদীপ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি ছোট গাড়িতে এক মহিলাকে নিয়ে বাতাবারি থেকে লাটাগুড়ি টিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আরেকটি ছোট গাড়িতে করে এক ব্যক্তি ও দুই মহিলা চালসার দিকে  আসছিল।
টিলাবাড়ি চা দোকান সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি সংঘর্ষে গাড়ি দুটি দুমরে মুচড়ে যায়। লাটাগুরির দিক থেকে আসা ছোট গাড়ির চালক দিব্যেন্দু সরকারের গাড়ির মধ্যেই চাপা পড়ে মৃত্যু হয়। এদিন ঘটনার খবর চাউর হতেই এলাকায় বহু মানুষের ভিড় হয়।
দুটি ছোট গাড়িকে উদ্ধার করে নিয়ে যায় মেটেলি থানার পুলিশ। গাড়ির মধ্যে চাপা পড়ে থাকা মৃতদেহ মেটেলি  থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে। দেহ ময়নাতদন্তের জন্য রবিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja