Explore

Search

July 11, 2026 10:42 pm

IAS Coaching

বন্যার জলে যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকোটি তলিয়ে যাওয়ায় বিক্ষোভে সাধারণ মানুষ

#ইসলামপুর: বন্যার জলে যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকোটি তলিয়ে যাওয়ায় বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। এখন যাতায়াতের কোনো পথ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। বিক্ষোভকারীদের অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো বন্দোবস্ত হয়নি। প্রসঙ্গতঃ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর কলোনী এলাকার বাসিন্দারা আজ বিক্ষোভ দেখান।
তাদের এখন একটাই দাবী নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণ করতে হবে। তারা আরও বলেন স্থানীয় বিধায়ক রাজ্যের মন্ত্রী সঙ্গেও একাধিকবার এই বিষয়ে কথা হয়েছে পঞ্চায়েত  সহ একাধিক জায়গায় তারা জানিয়েছেন  ব্রিজের নির্মাণ এয় জন্য জানিয়েও  কোন সুরাহা হয়নি। তাদের যাতায়াতের প্রচন্ড অসুবিধা হচ্ছে।  স্কুল কলেজ যেতেও অসুবিধা হচ্ছে। মূলতঃ দীর্ঘদিন ধরে সুধা নদীর উপর  বাঁশের সাঁকোর উপর দিয়েই যাতায়াত করতেন সাধারন মানুষ। বর্তমানে টানা দুদিন ধরে প্রবল বৃষ্টির ফলে নদীর জল বেড়ে গিয়ে সাঁকো ভেঙ্গে গিয়েছে।
এর ফলে গোপালগঞ্জ কলোনি নিয়ামতপুর, শান্তিনগর, ভুতোর সহ বেশ কিছু গ্রাম গ্রামের মানুষ ওই বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করত। এখন বাঁশের সাঁকো নদীর জলে ভেসে যাওয়া  যাতায়াত সমস্যা হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ একাধিক বার নতুন সেতু তৈরি জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা তাদের দাবি তাদের স্থায়ী একটি সেতু নির্মাণ করতে হবে। পান্জিপারা পঞ্চায়েত প্রধান ওবায়দুল্লাহ সামস (মুনা) বলেন বিষয়টি আমার জানা রয়েছে তবে প্রবল কয়েকদিন বৃষ্টির জন্য এই বাঁশের সাঁকোটি ভেঙে গিয়েছে। তবে ওখানে স্থায়ী ব্রিজের নির্মাণ প্রয়োজন।
 এবং ওই ব্রিজ নির্মাণের অর্থ প্রচুর তাই পঞ্চায়েত থেকে এইটা করা সম্ভব নয়।
 তিনি আরো বলেন এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তিনি বলেন রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ কেও বিষয়টি জানাবেন।
Advertisement
Live Cricket Score
upskillninja