Explore

Search

July 12, 2026 1:53 am

IAS Coaching

সরকারি নিয়ম অগ্রাহ্য করে অবৈঞ্জানিক ভাবে নদীতে জেসিবি দিয়ে চলছে খাদান

#মালবাজার: সরকারি নিয়ম অগ্রাহ্য করে সম্পুর্ন অবৈঞ্জানিক ভাবে নদীর বুকে জেসিবি মেসিন নামিয়ে খনন করে চলছে বালিপাথর সংগ্রহ। নদীর বুকে সৃষ্টি হচ্ছে পুকুর। আশংকা তৈরি করছে ভবিষ্যতের কোন  প্রাকৃতিক বিপদের। এই দৃশ্য দেখা গেল মাল ব্লকের চেল নদীর বুকে।
কালিম্পং পাহাড়ি এলাকা থেকে বেরিয়ে আসা চেল নদী ডুয়ার্সের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে তিস্তায় গিয়ে মিসেছে। নির্মাণ কার্যের অন্যতম উপাদান বালি পাথরের সম্ভার রয়েছে এই নদীর বুকে। এতেই বালিপাথরের কারবারিদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে এই নদী।
ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তরে রয়েছে মানাবাড়ি চাবাগান ও তুরিবাড়ি বস্তি। এই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে চেল নদী। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই স্থান যেমন প্রকৃতি পাঠের এক মনোরম জায়গা তেমনি এখানে গেলে দেখা যাবে নদীর কলতানকে ছাপিয়ে গেছে জেসিবি মেসিনের ঘড় ঘড় ধাতব শব্দ।
দিনরাত এক করে প্রতিদিন এই নদীর বুকে চলে আসে একাধিক জেসিবি মেসিন, গোটা ত্রিশ ডাম্পার। চলে নদীর বুকে খনন কার্য তোলা হয় বালিপাথর। এর ফলে নদীর বুকে সৃষ্টি হয় কৃত্রিম জলশয়। এইরকম জলাশয়ে পারে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে মানুষ থেকে গবাদিপশুর বলে জানান স্থানীয় মানুষ। কিন্তু, থামেনি বালিপাথর সংগ্রহ।
সরকারি ভাবে নিষেধাজ্ঞা থাকলেও এই বালি পাথরের কারবারিরা তা গ্রাহ্য করে না। এই কারবারের উপর যথেষ্ট বিরক্ত মানাবাড়ি চা বাগানের শ্রমিকরা। তারা জানান, প্রতিদিন শত শত গাড়ি চলাচলের ফলে রাস্তা নষ্ট হচ্ছে, ধুলায় ভরে আশাপাস। পুলিশ ও ভূমিরাজস্ব দপ্তর মাঝেমধ্যে অভিযান চালালেও বন্ধ হয়নি কারবার বলে জানায় স্থানীয়রা।
Advertisement
Live Cricket Score
upskillninja