Explore

Search

July 12, 2026 3:16 am

IAS Coaching

চাবাগানের শ্রমিক মহল্লায় চলে এলো বিশাল হাতি বাসিন্দাদের মধ্যে আতংক

#মালবাজার: শনিবার সকালে চাবাগানের শ্রমিক মহল্লার ভিতরে চলে এলো এক বিশাল মাকনা হাতি। এতেই শ্রমিক মহল্লার বাসিন্দাদের মধ্যে আতংক ছড়ালো। পরে অবশ্য ডায়না রেঞ্জের বনকর্মীরা হাতিটিকে তাড়িয়ে বনের ভিতরে পাঠিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের রেডব্যাংক চাবাগানে।
জানাগেছে, রেডব্যাংক চাবাগানের পাশ দিয়ে ডায়না নদীর পার ধরে প্রতি সন্ধ্যায় হাতির দল ডায়না বনাঞ্চল প্রতিবেশী দেশ ভুটানে যায়। সকাল হতেই আবার ফিরে আসে।
এদিন সকাল ৮ টা নাগাদ একটি বিশাল মাকনা হাতি দিক ভুল করে শ্রমিক মহল্লার ভিতরে ঢুকে পড়ে এবং এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। এভাবে হাতি দেখে শ্রমিকদের মধ্যে ভয় ও আতংক সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডায়না রেঞ্জের বনকর্মীরা। তারা বেশ কিছুক্ষণের চেষ্টার পর হাতিটি বনে ফিরিয়ে দেয়।
Advertisement
Live Cricket Score
upskillninja