
#মালবাজার: চলে গেলেন ডুয়ার্সের প্রবীণ সাংবাদিক অশোক ছাওছাড়িয়া কালি কলমের জগত ছেড়ে পাড়ি দিলেন অমৃত লোকে। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭০ বছর। আজীবন স্পষ্ট বক্তা এবং সোজাকে সোজা ভাবে বলার মানুষ অশোকবাবু গত নয়ের দশকে বাবা মহাবীর ছাওছাড়িয়ার হাত ধরে সংবাদের জগতে আসেন। মহাবীরবাবু সেই সময় যুগান্তর ও অমৃতবাজার পত্রিকার সাংবাদিক ছিলেন।

তারপর প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বৈদ্যুতিক মিডিয়ায় যথেষ্ট সবালীল হয়ে ওঠেন অশোক বাবু। গত তিন দশকে বহু খবর তাকে যেমন বিতর্কিত করেছিল তেমন বর্নময় করে তুলেছিল। এজন্য বহু মানুষের শ্রদ্ধা কুড়িয়েছেন। গত কয়েক বছর শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই থাকতেন। শুক্রবার বিকালে নিজের বাড়িতেই মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক ব্যাক্ত করেন ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাবের সম্পাদক বিদেশ বসু। তিনি বলেন, অশোক ছাওছাড়িয়া আমাদের অগ্রজ ছিলেন। বহু বিষয় তার পরামর্শ নিতাম। তার কাছে শেখার ছিল। আমরা গভীর ভাবে শোকাহত। মৃত্যু কালে অশোকবাবু স্ত্রী, আত্মীয় ও গুনমুগ্ধ রেখে গেছেন।







