
#রায়গঞ্জ: রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে একটি প্রতিযোগিতামূলক সেমিনার অনুষ্ঠিত হল শুক্রবার। ‘আবহাওয়া ও জলবায়ুর পরিপ্রেক্ষিতে মিশরের মমি এবং পিরামিড’ বিষয়ক এই সেমিনারে অংশ নিয়েছিল রায়গঞ্জের পাঁচটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স, নারায়ণা, সারদা, সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র ও উদয়পুর হাইস্কুল থেকে একজন করে শিক্ষার্থী এই সেমিনার তথা আলোচনাচক্রে অংশ নেয়। প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে বছরভর একগুচ্ছ কর্মসূচি নিয়েছে এই বিদ্যালয়টি। তারই অঙ্গ হিসেবে এদিন এই সেমিনারের আয়োজন বলে জানান বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক।








