Explore

Search

July 12, 2026 7:48 am

IAS Coaching

আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রেসক্রিপশনে স্ট্যাম্প ব্যবহার শুরু করলেন চিকিৎসক

#রায়গঞ্জ: আরজিকরের ঘটনার কুড়ি দিন প্রায় অতিক্রান্ত। এখনো বিচার অধরাই। কাজেই প্রতিবাদ এখনো চলছেই। তবে সেই প্রতিবাদ এখন তার রূপ বদলেছে। এবার ‘আরজিকর : বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই’ এই দাবি সম্বলিত স্ট্যাম্প বা স্টিকার লাগানো শুরু হল ডাক্তারদের প্রেসক্রিপশনে। রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দেবব্রত রায় তার প্রেসক্রিপশনে এক লাল কালিতে ছাপা স্ট্যাম্প ব্যবহার করতে শুরু করেছেন।

যাতে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, সঙ্গে আরজিকর :বিচার চাই। রায়গঞ্জের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রেও এধরনের স্টিকার লাগাতে দেখা গেল রোগীদের প্রেসক্রিপশনে। অভিনব এই প্রতিবাদ পদ্ধতি নজর টানছে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় এমনকি সাধারণ মানুষেরও। এর আগেও আমরা রাখিবন্ধন উৎসবে রাখিতেও এধরনের চিন্তাভাবনার প্রকাশ দেখেছিলাম।

চিকিৎসক দেবব্রত রায় জানালেন, এই এটা কোন অভিনব পদ্ধতি নয়। মূল কথা হল এই প্রতিবাদের আগুনকে নিভতে দেওয়া যাবে না। বেসরকারি চিকিৎসাকর্মী পিউ সরকারের মতে, এই প্রতিবাদের আগুনকে শহর থেকে গ্রামের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এ ধরনের উদ্যোগ। রোগী থাকে রোগীর আত্মীয় এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানালেন। মূল কথা সকলেই আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন।

Advertisement
Live Cricket Score
upskillninja