Explore

Search

July 12, 2026 9:40 am

IAS Coaching

আরজিকর কাণ্ডের ছায়া পড়লো জন্মাষ্টমী উৎসবেও

#রায়গঞ্জ: আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। শহর তথা মফস্বলের সাধারণ মানুষ এই প্রতিবাদ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও, গ্রামের মানুষেরা সে সুযোগ থেকে বঞ্চিত। এবার সেই প্রতিবাদেরই ছবি ধরা পরল গ্রামাঞ্চলে। রায়গঞ্জ শহর সংলগ্ন চাপদুয়ার গ্রামে আয়োজন করা হয় জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পূজার।

পূজার্চনা, গীতাপাঠ সহ নানাবিধ কর্মসূচি ছিল সোমবার। তারই মাঝে ধরা পড়লো আরজিকর কাণ্ডের প্রতিবাদ চিত্র। এই ধর্মীয় অনুষ্ঠানে প্ল্যাকারডে ধরা পড়লো উই ওয়ান্ট জাস্টিস। মহিলারাও প্রতিবাদের সুরে জানালেন এভাবে আর কতদিন দেশ জুড়ে নারী নির্যাতন চলবে। উদ্যোক্তারা দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানালেন।

Advertisement
Live Cricket Score
upskillninja