
#রায়গঞ্জ: আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নির্যাতিতার জন্য প্রকৃত ন্যায়বিচারের দাবিতে একদিকে যেমন সমাজের সর্বস্তরে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, তেমনি বাম-বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই ঘটনায় প্রশাসনিক মদত থাকার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবি করছে। এবার এই ইস্যুতে নিজের সামাজিক মাধ্যম একাউন্টে নিজের মত প্রকাশ করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

তিনি প্রশ্ন করেন, যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় তারা মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চায়? সেই সঙ্গে বাম বিজেপি বা কংগ্রেসের এই ইস্যুতে রাজনৈতিক ফায়দা দিকে কটাক্ষও করেন। সেই সঙ্গে তিনি জানান যদি আরজিকর ইস্যুতে সঠিক বিচার না হয়, তবে তিনি দায়িত্ব নিয়ে ইস্তফা দেবার কথাও বলেন। সাধারণ মানুষকেও বিরোধীদের এই উস্কানিতে পা না দিয়ে বাংলাকে শান্ত রাখার অনুরোধ করেন।








