Explore

Search

July 12, 2026 9:40 am

IAS Coaching

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার এবং তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

#রায়গঞ্জ: নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার এবং তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন এনবিএসটিসি ডিপোতে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক দ্বীপেশ কুমার দাস, এবং সমীর সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া লাল আগরওয়াল রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যানী, রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দ্বীপ বিশ্বাস সহ অন্যান্যরা।

রাজ্য সম্পাদক দীপেশ দাস এই প্রসঙ্গে বলেন এই সম্মেলনের পর নতুন কমিটি গঠিত হবে যা আগামী দিনে রায়গঞ্জ ডিপোতে শ্রমিক স্বার্থে লড়াই করবে। তিনি আরো জানান তৃণমূল সরকারের আমলে বেতন বৈষম্য অনেকটা কমলেও মূলত কর্মী নিয়োগই এই মুহূর্তে সরকারের কাছে তাদের মূল দাবি, যে দাবি পূরণ আগামী দিনে তাদের মূল লক্ষ্য।

Advertisement
Live Cricket Score
upskillninja