
#কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জের শ্রীমতি নদীতে জলে নিখোঁজ এক ব্যক্তি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার কালিয়াগঞ্জের শান্তি কলোনী শ্রীমতি নদীতে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী সুশান্ত রায় বলেন তারা কয়েকজন শ্রীমতি শ্মাশান এলাকায় বসেছিলেন।সেই সময় এক ব্যাক্তি সাইকেল নিয়ে আসে শ্মাশানের ঘাটে কিছু সময় কাটানোর পড়ে নদীতে নেমে সাতার কাটতে দেখা যায় এরপরে নদীর গভীরে যেতেই নদীতে তলীয়ে যায়।

স্থানীয় মানুষেরা নদীতে নেমে খোজাখুজি শুরু করলে আর খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় সুত্রে জানাজায় নিখোঁজ ব্যক্তির নাম বিষ্ণু চৌহান বাড়ি ১৭ নং ওয়ার্ডের মিলন পাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মূখার্জি সহ পুলিশ আধিকারিকেরা। খবর দেওয়া হয়েছে রায়গঞ্জের কসবার ডুবরিকে।








