Explore

Search

July 12, 2026 10:31 am

IAS Coaching

স্কুল চলাকালীন মিড ডে মিল রান্নার গ্যাস লিক করে আগুন

#মালবাজার: স্কুল চলাকালীন ঘটে গেল ভয়ংকর এক কান্ড। মিড ডে মিল রান্নার গ্যাস লিক করে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন।  বৃহস্পতিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বারঘরিয়া শিমুলতলা ১ নম্বর বি এফ পি স্কুলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের শিমুলতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রান্নার আয়োজন করা হচ্ছিল। সে সময় আচমকা বিকট এক শব্দ হয় তারপরে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। স্কুলের দিদিমনিরা বেরিয়ে এসে আশপাশে লোকজনকে চিৎকার করে ডাকে। সঙ্গে সঙ্গেই বস্তা, জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন আশপাশের লোকজন। কিন্তু আগুন নেভাতে পারেননি তারা। খবর দেওয়া হয় দমকলে। এই পাশাপাশি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় ক্রান্তি থানার পুলিশ।
এদিকে ঘটনার সময় দমকলে খবর দিলেও যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে অভিযোগ। শেষমেষ অবশ্য স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে সঠিক সময় দমকল না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, ওই এলাকা থেকে বহু দূরে দমকলের অফিস  ফলে হঠাৎ কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এভাবে চরম বিপাকে পড়তে হয় তাদের। দ্রুত পৌছুতে কিছু সময় লাগে তাতে ক্ষুব্ধ হয় মানুষ।
Advertisement
Live Cricket Score
upskillninja