
#মালবাজার: বর্তমান সময়ে আমাদের সমাজে অন্যতম এক জলন্ত সমস্যা মানুষের ব্যবহারের পর উৎপন্ন কঠিন বহ্য পদার্থ। যার থেকে সৃষ্টি হয় জঞ্জাল বাড়ে দূষণ। এজন্য জঞ্জাল মুক্ত পরিবেশ গড়তে পৌর ও গ্রামীণ এলাকায় তৈরি হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ, যার মধ্যে দিয়ে সংগ্রীহিত আবর্জনার প্রক্রিয়াকরন করে দূষণ হীন পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। পৌর এলাকায় আগেই সলিড ওয়েস্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে।

এখন গ্রাম পঞ্চায়েত গুলিতে এই প্রকল্পের কাজ জোর কদমে চালু হচ্ছে। বৃহস্পতিবার মাল ব্লকের বাগরাকোট এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শান্তি কলোনিতে এদিন দুফুরে এই প্রকল্পের কাজের সুচনা হয়। উপস্থিত ছিলেন মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, জয়েন্ট বিডিও সঞ্জয় দত্ত, জেলা পরিষদের সচিব সজল তামাং, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ, পরিবেশ প্রেমী নফসর আলি সহ অন্যান্যরা।

জেলা পরিষদের সচিব সজল তামাং বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাজার ও বিভিন্ন এলাকার বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করে এনে তা নানা ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াকরন করা হবে।এভাবে জঞ্জাল মুক্ত পরিবেশ তৈরি হবে।

পরিবেশ প্রেমী নফসর আলি বলেন, পঞ্চায়েতের এটা ভালো উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ পরিস্কার হবে। তবে মানুষকে সচেতন করতে স্বেচ্ছাসেবী সংস্থা গুলিকে প্রকল্পের সঙ্গে যুক্ত করলে কাজ গতি বাড়বে। বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়।






