Explore

Search

July 12, 2026 11:11 am

IAS Coaching

আরজিকরে প্রকৃত দোষীদেরবিচার সহ স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে পথে ইমাম সংগঠন

#রায়গঞ্জ: আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবির পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর দাবি নিয়ে পথে নামলো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার শিলিগুড়ি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে সংগঠনটি। সংগঠনের জেলা সভাপতি মহ: আসিরউদ্দিন জানান আর জি কর ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এই ঘটনায় রাজ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেটিরও তীব্র নিন্দা করেন তিনি। বর্তমানে শিশু থেকে বৃদ্ধ, যে কোন অসুস্থ রোগী কে নিয়ে কলকাতা গেলে তাদের চিকিৎসা না করিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। তিনি বলেন বিগত দিনে ধর্ম বর্ন নির্বিশেষে যেভাবে এই বাংলায় সকলে থাকতো সেই পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিক প্রশাসন।

অপর দিকে সংগঠনের রাজ্য সহ সভাপতি ড: মহ: বসিরউদ্দিন জানান আর জি করে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দোষীদের ফাঁসির দাবি করেন তিনি। পাশাপাশি মদ মুক্ত সমাজ গঠনের দাবিও তোলেন তিনি। তার কথায় নেশার কারণে বেশির ভাগ অপরাধ হয়ে থাকে। তাই নিষিদ্ধ করলে অপরাধ অনেকাংশে কমবে বলে আশাবাদী তিনি।

Advertisement
Live Cricket Score
upskillninja