Explore

Search

July 12, 2026 11:12 am

IAS Coaching

আর জি করের প্রতিবাদে পথে নামলেন বিজ্ঞানী ও গবেষকরা

#কলকাতা: আরজিকর হাসপাতালের সাম্প্রতিক নারকীয় ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে প্রতিবাদ মিছিল সংগঠিত হলো বিজ্ঞানী ও গবেষকদের উদ্যোগে। মিছিল বেলা আড়াইটা থেকে বসু বিজ্ঞান মন্দিরের সেক্টর ফাইভ স্থিত ইউনিফাইড একাডেমিক ক্যাম্পাস থেকে কলেজ মোড়, টেকনোপোলিস, রিং রোড হয়ে আবার বসু বিজ্ঞান মন্দিরের ইউনিফাইড একাডেমিক ক্যাম্পাসে শেষ হয়।

এই প্রতিবাদ মিছিলে প্রতিষ্ঠানের গবেষক, বিজ্ঞানী, কর্মী ও অবসরপ্রাপ্ত অনেক বয়স্ক বিজ্ঞানী ও বিজ্ঞান কর্মীরাও অংশ গ্রহণ করেন। গবেষক ছাত্ররা কালো পোশাক পরে এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন।

এই মিছিল থেকে অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে তাদের চরম শাস্তি দেওয়ার আওয়াজ তোলা হয়। অপরাধীদের প্রতি প্রশাসনের অবস্থান তীব্র ধিক্কৃত হয় এই মিছিলের স্লোগানে। মিছিল চলা কালীন রাস্তার দুই পাশে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন এই মিছিলের সমর্থনে। মিছিল শেষ হয় বেলা সাড়ে পাঁচটায়।

Advertisement
Live Cricket Score
upskillninja