Explore

Search

July 12, 2026 11:08 am

IAS Coaching

পরীক্ষা ব্যবস্থায় বাধার সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বিশ্ববিদ্যালয়

#রায়গঞ্জ: একদিকে যখন আরজিকর কান্ড নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি সেই সময় আবারও তৃনমুল বনাম উপাচার্য দ্বৈরথে চাঞ্চল্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে শিক্ষাকর্মী রা বিক্ষোভ অবস্থান করে চলেছেন। প্রসঙ্গত সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ কে সাসপেন্ড করার পর থেকে তাকে পুনর্বহাল সহ চাকরি সংক্রান্ত বেশকিছু দাবিতে অবস্থান বিক্ষোভ করেন তারা।

বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান শিক্ষা দপ্তরের নির্দেশ মত আগামীকাল তথা বৃহস্পতিবার থেকে শুরু হতে চলছে স্নাতক স্তরের পরীক্ষা। সেই পরীক্ষায় শিক্ষাকর্মী রা সহায়তা না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

অপরদিকে পরীক্ষা শুরুর আগেরদিনই উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ অবস্থান করেন তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা। বিক্ষোভ প্রদর্শনকারি তথা সারাবাংলা শিক্ষা বন্ধু সমিতির সম্পাদক সুবীর চক্রবর্তী জানান কোন ভয় বা হুমকির কাছে তারা নতিস্বীকার করবেন না, তপন নাগ কে পুনর্বহাল সহ তাদের দাবি মানা না হলে এই আন্দোলন লাগাতার চলবে।

Advertisement
Live Cricket Score
upskillninja