Explore

Search

July 12, 2026 11:10 am

IAS Coaching

চিতা ও হাতির হানায় মৃত ব্যক্তিদের পরিবারের হাতে ক্ষতিপূরণ পৌঁছে দিল বনদপ্তর

#মালবাজার: অল্প দিনের মধ্যে চিতাবাঘ ও হাতির আক্রমণে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে সরকারি নিয়ম অনুযায়ী তাদের পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকার চেক তুলে দিল বনদপ্তর। গত ৩০ জুলাই  মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার নেপুছাপুর চাবাগানে চিতাবাঘের বাঘের আক্রমনে জখম হয়েছিল ৭ জন।
চিকিৎসা চলাকালীন প্রদীপ ওঁরাও (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়। পরে চিতাবাঘ ধরতে ও এলাকায় খাঁচা পাতে বনদপ্তর। দুই সপ্তাহ যেতে না যেতেই ওই এলাকার নেওরা নদী চাবাগানে হাতির আক্রমণে গত ১৪আগস্ট মৃত্যু হয় ইগরাজ ওঁরাও (২১) নামের এক যুবকের।
এক মাসের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় বনদপ্তরের উদ্যোগে সচেতনতা শিবির করা হয়। তারপর মৃত ব্যাক্তিদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কুমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা মুন্ডা, মাল বন্যপ্রান স্কোয়ার্ডের রেঞ্জার কিশলয় বিকাশ দে সহ অন্যান্যরা।
Advertisement
Live Cricket Score
upskillninja