Explore

Search

July 12, 2026 11:57 am

IAS Coaching

লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ক আলোচনা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

#রায়গঞ্জ: লোকসংস্কৃতি বর্তমানে অবলুপ্তির মুখে। সেদিকে লক্ষ্য রেখেই নতুন প্রজন্ম কে লোকসংস্কৃতি সম্পর্কে অবগত করতে বিশেষ বক্তৃতামালার আয়োজন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও সেন্টার ফর ফোকলোর স্টাডিজের আয়োজনে এই কর্মসূচি টি পালন করা হয়।

বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের বিশিষ্ট গবেষক ও গবেষণা সঞ্চালক ড: মাসাইয়ুকি ওনিশি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা অনুবাদ করেছেন। এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পশ্চিম বাংলার লোকায়ত সংস্কৃতি গবেষক দুর্গাপদ দত্ত এবং বিশিষ্ট ভাষা ও সংস্কৃতি গবেষক ড: অতসীনন্দ গোস্বামী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্র ছাত্রীগণ। মূলত হারিয়ে যাওয়া বাংলার বিখ্যাত লোকসংস্কৃতি সম্পর্কে আলোচনা করে ছাত্র ছাত্রীদের মধ্যে এবিষয়ে উৎসাহ বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়।

Advertisement
Live Cricket Score
upskillninja