
#রায়গঞ্জ: আরজিকর কাণ্ডের প্রতিবাদে আর সরগরম হয়ে উঠলো রায়গঞ্জ জেলা আদালত চত্বর। এই ঘটনায় সিবিআই তদন্তের গতি আনার দাবীতে রায়গঞ্জে আন্দোলনে নামলেন রায়গঞ্জ বিচারালয়ের লিগ্যাল সেলের আইনজীবীরা। মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টা ৪০ মিনিট নাগাদ আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা গেছে, তাদের দাবী CBI কে দ্রুত তদন্ত করতে হবে।

সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এই অপরাধের সর্বোচ্চ সাজা ফাঁসির ব্যবস্থা করতে হবে দোষীদের বিরুদ্ধে। এদিন এই সব দাবী নিয়ে রায়গঞ্জের আইনজীবীদের একটি মিছিল রায়গঞ্জ বিচারালয় চত্বর থেকে বের হয়ে রায়গঞ্জের রাজপথ ঘুরে ফের বিচারালয় চত্তরে শেষ হয়।








